সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা ভেঙে হলে ঢুকছে জাবি শিক্ষার্থীরা | চ্যানেল খুলনা

তালা ভেঙে হলে ঢুকছে জাবি শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। হল খুলে দিতে প্রশাসনকে দুপুর ১২ টা পর্যন্ত সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। সময় পার হওয়ার পর প্রথমে ভাঙা হয় ফজিলাতুন্নেসা হলের তালা।

এরপর আল বেরুনী হলের তালা ভেঙে প্রবেশ করে ছেলেরা। পরবর্তীতে দুপুর ১টার মধ্যেই ছেলেদের সব হলের তারা ভেঙেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে সংঘর্ষ বাধে জাবি শিক্ষার্থীদের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে তিন দফা দাবি নিয়ে উপচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। হল খুলে দেয়ার পাশাপাশি তাদের বাকি দুই দাবি হচ্ছে-আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া এলাকায় স্থায়ীভাবে প্রাচীর নির্মাণ করতে হবে।

এদিকে, ভিসি ভবনের ফটকের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা। যে কোনো ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে উপস্থিত আছে পুলিশও। তবে এ বিষয়ে পুলিশ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জুনের প্রথম ভাগ

কুয়েটের ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ-এর যোগদান

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।