সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন | চ্যানেল খুলনা

তালা ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

তালা অফিসঃ “মুমূর্ষ রোগীর প্রাণের টানে, এগিয়ে আসুন রক্তদানে“ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় ব্লাড ব্যাংকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার সকালে  তালা উপ-শহরে র‌্যালি শেষে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। ব্লাড ব্যাংকের এডমিন এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার,  তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা  শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার প্রমুখ। এ সময় দিনটি উপলক্ষ্যে কেক কাটেন অতিথিবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।