সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিন উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা ছাত্র দলের আহবায়ক হাফিজুর রহমান, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিপন ইসলাম, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, গণ সংহতি মঞ্চের নেতা মীর জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন, যুবদল নেতা কামরুল ইসলাম, নাসির হোসেন, কামাল হোসেন, সাংবাদিক গাজী সুলতান আহমেদ, গাজী জাহিদুর রহমান, সেলিম হালদার, জাহাঙ্গীর হোসেন, আছাদুর জামান রাজু, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রেন্টু, অর্জুন বিশ্বাস, সেকেন্দার আবু জাফর বাবু, শিরিনা খাতুন, কেএম শাহিনুর রহমান, জিএম খলিলুর রহমান লিথু, ইমরান হোসেন, মুকুল হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ।

উক্ত ইফতার মাহফিলে বিভিন্ন ক্লাবের সাংবাদিক ছাড়াও শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।