সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা পূর্ব শত্রুতার জের ধরে দুই মহিলাকে মারপিটের অভিযোগ | চ্যানেল খুলনা

তালা পূর্ব শত্রুতার জের ধরে দুই মহিলাকে মারপিটের অভিযোগ

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলার পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে সালমা বেগম (৩৫) ও প্রতিবন্ধী ছাকিনা বেগম (৪০) নামের দুই মহিলা। এ সময় বসতবাড়ি ভাংচুরসহ তাদেরকে কুপিয়ে জখম ও বেধড়ক মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ইসলামকাটি ইউনিয়নের কাজীডাঙ্গা গ্রামে। বর্তমানে এক মহিলা তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত সালমা বেগমের স্বামী কাজীডাঙ্গা গ্রামের মৃত দলীল উদ্দীন মুন্সীর ছেলে এয়াকুব আলী মুন্সী জানান, তাদের বসতভিটার ৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আমজাদ মুন্সীর সাথে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ মৃত মান্নান মুন্সীর ছেলে আমজাদ মুন্সী এবং তার দুই ছেলে জিল্লুর রহমান ও রিপন মিলে আমাদের বসত বাড়ি ভাংচুর করে উক্ত জায়গা দখলে নিতে আসে। এ সময় বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় তার স্ত্রী সালমা বেগম ও ভাই আলাউদ্দীন মুন্সীর স্ত্রী প্রতিবন্ধী সাকিনা বেগম বাধা দেয়ার চেষ্টা করে। এ সময় তারা দুই মহিলাকে কুপিয়ে জখম ও বেধড়ক মারপিট করে ফেলে রেখে যায়। পরে তাদেরকে তালা হাসপালে ভর্তি করা হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে আমজাদ আলী মুন্সী বলেন, তিনি ও তার পুত্ররা কারও উপর কোন ধরনের হামলা কিংবা মারপীট করেনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করলে বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।