সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা থানা পুলিশের বিট পুলিশ কার্যক্রম উদ্বোধন | চ্যানেল খুলনা

তালা থানা পুলিশের বিট পুলিশ কার্যক্রম উদ্বোধন

তালা অফিসঃ তালা থান পুলিশের উদ্দ্যোগে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬জুলাই) দুপুরে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
তালা থানা অফিসার ইনচাজ (ওসি) মেহেদী রাসেল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা থানার পুলিশের এসআই প্রীতিশ কুমার’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ^াস, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান ।
এসময় অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, সদস্য আজমল হোসেন জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলপ, তালা সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ তুহিন, সাধারন সম্পাদক মামুন, সদর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, ওকেল খাঁ, সদর ইউপি সকল গ্রামপুলিশসহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ। এর পূর্বে পুলিশিং বিট খলিলনগর, জাতপুর,জালালপুর খেশরা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশিং বিট অগ্রনী ভূমিকা রাখবে । তালা সদর ইউনিয়নের বিট অফিসের দায়িত্বে থাকবেন এসআই প্রীতিশ রায়, মোবাইল নং- ০১৭৯১-১৫৯৭৬৯, সহকারি বিট অফিসার এএসআই জাকির হোসেন, মোবাঃ ০১৭৩১-১৭১৮৪৯ ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।