সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা থানা ওসি’র সাথে ‘আমরা বন্ধু’র সৌজন্য সাক্ষাত | চ্যানেল খুলনা

তালা থানা ওসি’র সাথে ‘আমরা বন্ধু’র সৌজন্য সাক্ষাত

তালা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সাথে ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় তালা থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে গিয়ে নবাগত ওসি’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন তারা।
এসময় ওসি আবু জিহাদ ফখরুল আলম খান আমরা বন্ধু’র কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং শিশুদের নিয়ে কাজের পাশাপাশি মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাত্মক সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করার আহবান জানান। একই সাথে তিনি ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সকল ভাল কাজে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় ‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের প্রান্ত, অর্ঘ্য ঘোষ, দীপান্বিতা অনন্যা, অনামিকা ঘোষ, সানজিদা হুমা তাছনিম, আয়শা আক্তার রলি, মোঃ সামিউল ইসলাম, সেখ রাশীদুজ্জামান রাজা, আশিকুর রহমান মিরাজ, আরাফাত হোসাইন সুমন ইসলাম, প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত ‘আমরা বন্ধু’ ২০১৫ সাল থেকে সাতক্ষীরার তৃণমূল পর্যায়ে শিশুদের কল্যাণে নানামুখী কার্যক্রম করছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।