সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ | চ্যানেল খুলনা

তালা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ

সাতক্ষীরার তালায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে ১ জন সহ-সভাপতি পদে ২ জন ও সদস্য পদে ৯ জনের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) মনোনয়ন পত্র গ্রহণের শেষ দিনে উপজেলা সমবায় অধিদপ্তর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তারা। উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা সমবায় অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সভাপতি পদে আবুল কালাম বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মোমিন ও আক্তার হোসেন এবং সদস্য পদে তপন কুমার ঘোষ, আব্দুল্লাহ গোলদার, রাশিদা বেগম, মোসলেম উদ্দীন, আনোয়ারা খাতুন, মমতাজ বেগম, রেবেকা বেগম ও শাহিন বিশ্বাস মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, মনোনয়ন পত্র জমাদানের তারিখ ১০ এপ্রিল, যাচাই বাছাই ১৩ এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহার ২৩ এপ্রিল এবং ভোট গ্রহণ ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ৬ অঞ্চলে মোট ভোটার সংখ্যা ১৪২টি।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।