সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় ৭১টি অস্বচ্ছল পূজা মন্ডপে অর্থ বিতরণ | চ্যানেল খুলনা

তালায় ৭১টি অস্বচ্ছল পূজা মন্ডপে অর্থ বিতরণ

তালা প্রতিনিধি:: সাতক্ষীরার তালা উপজেলার ৭১টি অস্বচ্ছল পূজা মন্ডপের অনুকূলে নগদ ৩ লাখ ৫৬ হাজার ১০৫ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত উক্ত অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। প্রধান অতিথি হিসেবে উক্ত অর্থ তুলে দেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন।  উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলুর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ণ চন্দ্র মজুমদার, সাংবাদিক আব্দুল জব্বার, পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, মনোরঞ্জন মন্ডল, জয়ন্ত পাল, কার্তিক রায়, তাপস ঘোষ, শকর ঘোষ প্রমুখ। সভার শুরুতে মেজর সি আর দত্তের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।