সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়ী আটক | চ্যানেল খুলনা

তালায় ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়ী আটক

চ্যানেল খুলনা ডেস্কঃসাতক্ষীরার তালা উপজেলা খলিষখালি ইউনিয়নের দলুয়া বাজারে বিক্রিকালে ৩৪ পিস কচ্ছপসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ৮টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুই কচ্ছপ ব্যবসায়ীরা হলেন খলিষখালি ইউনিয়নের দুখুড়িয়া গ্রামের পাচু সরকারের ছেলে হাজরা পদ সরকার (৩৮), একই ইউনিয়নের গাছা গ্রামের পদ মল্লিকের ছেলে উত্তম মল্লিক (৩৫)।
দলুয়া বাজারের বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু সেলিম জানান, দীর্ঘদিন ধরে হাজরা পদ সরকার ও উত্তম মল্লিক বাজারে কচ্ছপ বিক্রির ব্যবসা করে আসছিল। সোমবার সকালে কচ্ছপ বিক্রিকালে দুই বস্তায় থাকা কচ্ছপসহ দুইজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা কোম্পানী অধিনায়ক মোঃ শাহিনুর ইসলাম জানান, ৩৪ পিস কচ্ছপসহ দুই কচ্ছপ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী আইনে মামলার প্রস্তুতি চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।