সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক ও আরোহী নিহত | চ্যানেল খুলনা

তালায় সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালক ও আরোহী নিহত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে রাস্তার পাশে সার্ভিসিংয়ে রাখা ট্রাকের পিছনে ধাক্কা লেগে মটর সাইকেল চালক ও আরোহী ঘটনাস্থলেই নিহতের ঘটনা ঘটেছে। রবিবার (৯ আগষ্ট) রাত্র ১০.১৫ ঘটিকার সময় পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন মহাশ্মশানের সামনে মহাসড়কের উপর এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, খুলনা আবু নাসের হাসপাতালের হিসাবরক্ষক খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা থানার মৃত আব্দুল লতিফের পুত্র কে এম রোকানুজ্জান লিটু মোল্যা (৪৫) ও একই উপজেলার ব্রহ্মগাতি গ্রামের মৃত বিল্লাল হোসেনের পুত্র অত্র হাসপাতালের অফিস সহকারি মো: শাকিব হোসেন (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জাপুর বাজারে মহাসড়কের উপর একটি ট্রাক সার্ভিসিং করাচ্ছিল। হঠাৎ সাতক্ষীরাগামী একটি মটর সাইকেল(ফিজার ১৫০ সিসি) দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মটরসাইকেল চালক ও আরোহী দু’জনই নিহত হয়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।