সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শীতে বাড়ছে শিশুদের রোগ | চ্যানেল খুলনা

তালায় শীতে বাড়ছে শিশুদের রোগ

শীতের কারণে সাতক্ষীরা তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিয়ত বাড়ছে ডায়রিয়া আক্রান্ত শিশুর সংখ্যা। ১-৬ বছর বয়সী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যাও।
রোববার, (২৭ নভেম্বর) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, শীতের কারণে শিশু ও বয়স্ক রোগীরা ডায়ারিয়া, নিউমোনিয়া, জ¦র, সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছে।
তালার চরগ্রামের আলতাফ শেখ আজ দুইদিন তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরে জ্বর আসছিল যাচ্ছিল। দুদিন আগে হাসপাতালে আনলে ভর্তি করতে বলে। এখনও জ্বর আসা যাওয়া করছে। আজকে টেস্ট করতে দিয়েছি।
তিনি আরও জানান, হঠাৎ আবহাওয়া পরিবর্তন হওয়ায় বাচ্চারা সহ্য করতে পারছে না। প্রায় প্রতি বাড়ি বাচ্চাদের একই অবস্থা। ঠান্ডা লাগলেই কিছু না কিছু হচ্ছে।
আটারই গ্রামের শেফালী বেগম তার সাড়ে পাঁচ বছরের ছেলেকে নিয়ে আজ চারদিন ভর্তি আছেন। তিনি জানান, ছেলের হঠাৎ জ্বর- পেটব্যথা করছিল। হাসপাতালে আনলে ডাক্তার বলে ডায়রিয়া হয়েছে। এখন অবস্থা কিছুটা ভালো।
বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা ১৪ মাস বয়সী হাবিবা নামে এক শিশুর মা জানান, গত দুদিন ধরে মেয়ের সর্দি-জ¦র হয়েছে; তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছি ।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত মাসের তুলনায় এ মাসে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশী। এ মাসে ডায়েরিয়ার কারণে ৭৯ জন এবং নিউমোনিয়ার কারণে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও প্রতিদিন বহিঃবিভাগে শীতজনিত কারণে প্রায় ৫০-৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
তালা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, শীতের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। তবে দু-তিনদিন চিকিৎসা নেওয়ার পর বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত কারণে শিশু ও বয়স্ক রোগীরা চিকিৎসা নিতে আসছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।