সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শিক্ষকসহ ২ব্যক্তি করোনা পজিটিভ : মোট আক্রান্ত ১৪ | চ্যানেল খুলনা

তালায় শিক্ষকসহ ২ব্যক্তি করোনা পজিটিভ : মোট আক্রান্ত ১৪

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় স্কুল শিক্ষকসহ নতুন করে আরও ২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে উপজেলায় ১৪ জন করোনা আক্রান্তের মধ্যে ১ জন সুস্থ হয়ে গেছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্তরা হলেন তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কলিয়া গ্রামের মৃতঃ আবু বক্কার মোড়লের পুত্র মাওলানা রেজওয়ান উল্লাহ (৫০) এবং একই গ্রামের মৃতঃ মজিদ মোড়লের পুত্র লুৎফর রহমান মোড়ল (৪৯)। বর্তমানে লুৎফর রহমান তালা সদরে বসবাস করেন। তিনি করোনায় আক্রান্ত শিশু রিয়াদ হেসেনের কাকা।
এ নিয়ে তালা উপজেলা ৫ নারীসহ মোট ১৪ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তালা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্ত ২ ব্যক্তির বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে অছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।