সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন | চ্যানেল খুলনা

তালায় লকডাউন কার্যকরে কঠোর প্রশাসন

লকডাউনের ৩য় দিনে সাতক্ষীরার তালায় বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, ম্যাজিষ্ট্রেট, জনপ্রতিনিধি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। উপজেলার ১২ টি ইউনিয়নে টহল দিচ্ছে সেনাবাহিনী।

শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় তালা উপ-শহরে শহরে মহড়া দিতে দেখা গেছে সেনাবাহিনীসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যদের।

এ সময় তালা বাজারের তিনরাস্তা মোড়ে কঠোর লকডাউন নিয়ে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তা ক্যাপ্টেন শেখ শামস জুবায়ের, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার এবং তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান। এ সময় তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা থানার এসআই চন্দন কুমার মন্ডলসহ সেনাসদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, সরকারের বিধিনিষেধ উপেক্ষা করেই ঘর থেকে বের হয়েছে কিছু মানুষ। উপ-শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। তবে উপজেলার বিভিন্নস্থানে কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

সৌদির সঙ্গে মিল রেখে সাতক্ষীরার প্রায় ২০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি কলেজছাত্রীর, দিশেহারা পরিবার

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।