সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় যুবলীগের উদ্যোগে শোক সভা ও গাছের চারা বিতরণ | চ্যানেল খুলনা

তালায় যুবলীগের উদ্যোগে শোক সভা ও গাছের চারা বিতরণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে তালা উপজেলা ইসলামকাটি ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক সভা ও গাছের চারা বিতরণ করা হয়। রোববার বিকালে ইসলামকাটি রেজিষ্ট্রী অফিস চত্বরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোল। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ হরির পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র সেন,সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, মিজান মোড়ল প্রমুখ। আলোচনা শেষে ইউনিয়নের যুবলীগের নেতাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।