সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় যুবকের বখাটেপনায় অতিষ্ঠ ছাত্রীর আত্মহনন | চ্যানেল খুলনা

ফেসবুকের ভুয়া আইডি থেকে আপত্তিকর ছবি

তালায় যুবকের বখাটেপনায় অতিষ্ঠ ছাত্রীর আত্মহনন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ফেইসবুকে ভুয়া আইডি খুলে আপত্তিকর ছবি ও যুবকের বখাটেপনায় সাতক্ষীরার তালায় কিশোরী ছাত্রীর আত্মহননের ঘটনা ঘটেছে। আত্মহননকারী মেয়েটির নাম বিউটি মন্ডল। সে এবার মাধ্যমিক পরীক্ষায় পাস করে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, উপজেলার খেশরা ইউনিয়নের নিতাই মন্ডলের মেয়ে বিউটি মন্ডল বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে আত্মহননে প্রাণ দেয়।
ওসি মেহেদী জানান, সম্প্রতি নিতাই মন্ডল থানায় একটি অভিযোগ দিয়ে জানান, ‘নীল নদী বিউটি’ নামের একটি ফেক আইডি থেকে বিউটির আপত্তিকর ছবি ছড়িয়ে তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। যার সাথে মৃতুঞ্জয় রায় নামের স্থানীয় শহীদ জিয়া কলেজের এক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ দেয়া হয়।
তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার হুমায়ন কবির বলেন, মৃত্যুঞ্জয় নামের ছেলেটির কললিষ্ট চেক করা হবে এবং এ ঘটনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
বিউটি মন্ডলের বাবা বলেন, দুইদিন আগেও তিনি থানায় গিয়েছিলেন, বখাটে মৃত্যুঞ্জয় তার মেয়ের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল। আগে থেকে যদি এই বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতো তাহলে তার মেয়ের প্রাণ দিতে হতো না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।