সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন | চ্যানেল খুলনা

তালায় মুক্তিযোদ্ধার মৃত্যু: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবা অফিসের অবসরপ্রাপ্ত সুপারভাইজার মোঃ আবু সাঈদ মোড়ল (৬৩) আর নেই (ইন্নালিল্লাহি…. রাজেউন)। সোমবার রাত ১১ টার দিকে তালা বাজারের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা জানান। এদিকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে শ্রীমন্তকাটি গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে সমাহিত করা হয়। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মরহুমের ভাতিজা তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ মোড়ল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।