সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মাস্ক পরা বাস্তবায়নে পুলিশ আবার মাঠে | চ্যানেল খুলনা

তালায় মাস্ক পরা বাস্তবায়নে পুলিশ আবার মাঠে

করোনার সংক্রমণ আশঙ্কাজনক ভাবে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকার ১১ দফা বিধিনিষেধ দিলেও বেশির ভাগ মানুষই তা মানছেন না। এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধিতে তালা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) বেলা ১২ টায় তালা থানা পুলিশের পক্ষ থেকে তালা বাজারে এক সচেতনমূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘ করোনা আবারও প্রকট রূপ ধারণ করছে, কিন্তু জনগণ একটুও সচেতন নয়। সচেতনতা বৃদ্ধিতে আমাদের তালা থানা পুলিশের এই উদ্যোগ অব্যহত থাকবে। ‘মাস্ক বিতরণের পাশাপাশি করোনার সংক্রমণ রীতি ও ভয়াবহতা সম্পর্কেও জনসাধারনের উদ্দেশ্যে বিভিন্ন পরার্মশ দেন।
এ সময় পথচারীরা পুলিশের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের মাঝে এখন মাস্ক পরার অভ্যাস অনেকটা কমে গেছে। পুলিশ যদি এ কার্যক্রম অব্যাহত রাখে তাহলে করোনা সংক্রমণ কিছুটা হলেও কমবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।