সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত | চ্যানেল খুলনা

তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

তালায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছে। দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন । ২৬ শে মার্চের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে উপ-শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে তালা উপজেলা পরিষদ চত্বরে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা-কলারোয়া ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর আলাউদ্দিন জোয়ার্দ্দার, সহকারি কমিশনার ভূমি এস এম তারেক সুলতান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটার থানা অফিসার ইনচাজ (ওসি) কাঞ্চন কুমার রায়, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। দিবসটি উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।