সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বিএনপির ত্রান বিতরণ কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

তালায় বিএনপির ত্রান বিতরণ কার্যক্রম শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রার্দুভাবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ শুরু করেছে।
শুক্রবার (১৫ মে) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ত্রান বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক সাবেক সাতক্ষীরা-১ (তালা – কলারোয়া) সংসদ হাবিবুল ইসলাম হাবিব। প্রথম দিনে ৪০০ পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়।
উপজেলা খলিলনগর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুখ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান,গাজী আছির উদ্দীন,শিক্ষক মোসলেম উদ্দীন প্রমূখ।

এসময় প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন,বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
পর্যায়ক্রমে এ ত্রান বিতরণ উপজেলার প্রতিটি ইউনিয়নে পৌঁছে দেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।