সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বালু ভর্তি লরি চাপায় ৫ম শ্রেণীর ছাত্র গুরুতর আহত | চ্যানেল খুলনা

তালায় বালু ভর্তি লরি চাপায় ৫ম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালার হরিহরনগরে বৃহষ্পতিবার সকাল ৭ টায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শাওন (১০) নামের ৫ম শ্রেনীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সে হরিহর নগর গ্রামের শফিকুল সরদারের ছেলে এবং হরিহর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবার ৫ম শ্রেনীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে হরিহরনগর বাজারের দিকে আসছিলো। পথিমধ্যে হালদার বাড়ীর
সন্নিকটে পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি বালু ভর্তি লরিকে অতিক্রম করার সময় রাস্তার পাশে রাখা তাল গাছে সাইকেলের
প্যাডেল বেঁধে রাস্তার মধ্যে পড়ে যায়। এতে লরির পিছনের চাঁকা শাওনের কোমর ও তলপেটের উপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
ঘাতক লরি’টি ঘটনাস্থলে জনতার জিম্মায় আছে। চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখার সময় দূর্ঘটনার স্বীকার শাওনের চাচা রবিউল ইসলাম জানান, তালা হাসপাতালের চিকিৎসকরা শাওনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।