সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু | চ্যানেল খুলনা

তালায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরা তালা উপজেলায় চোমরখালী গ্রামে সোমবার বিকালে বজ্রপাতে মাসুদ রানা (১৬)নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাসুদ রানা  খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের সরদার মতিয়ার রহমানের পুত্র ও পাটকেলঘাটার জে সি এস মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। প্রত্যক্ষদর্শী ও পারিবিক সূত্র জানায় সোমবার বিকাল ৫টার দিকে চোমরখালী বিলে বোরো ধান কাটার পর বিচালীর আটি বাধার সময় বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে। এসময় পাশ্ববর্তী লোকজন আহত মাসুদ রানাকে  উদ্ধার করে পরিবারকে সংবাদ দেয়। এরপর তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যে বিনেরপোতা নামক স্থানে পৌছালে সে মারা যায়।

খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।