সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা | চ্যানেল খুলনা

তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমরাবন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরাবন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তন্বী মন্ডল। তন্বী তার বক্তব্যে বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক জীবন সকলের সামনে তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ম শ্রেণির আরাফাত হোসেন ১ম, আফিয়া তানহা মাওয়া ২য়, তন্বী মন্ডল ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও আমরাবন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।