সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় প্রভাব খাটিয়ে মাদরাসার কার্যক্রম বন্ধের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় প্রভাব খাটিয়ে মাদরাসার কার্যক্রম বন্ধের অভিযোগ

তালা অফিসঃ সাতক্ষীরা তালা উপজেলার হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) দাখিল মাদরাসা নামে একটি নন এমপিও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ঐ মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানাযায়, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে স্থানীয় কয়েকজন ধর্মীয় শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯৭৭ সালে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) দাখিল মাদরাসা স্থাপিত হয়। মাদরাসাটি বাংলাদেশ শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী দীর্ঘদিন ধরে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে । সম্প্রতি করোনাকালীন সময়ে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় ঐ মাদরাসারটির শিক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যায়। মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের একটি প্রকল্প পরিচালনার জন্য স্থানীয় ইউপি সদস্য ও এজাজ আহম্মেদ হাজরাকাটি মোহাম্মদিয়া মাদরাসার ভারপ্রাপ্ত কাছ থেকে অফিস রুমের চাবি নেয়। এবং সেখানে তারা তাদের প্রকল্পে কার্যক্রম পরিচালনা করে আসছে । পরবর্তীতে মোহাম্মদিয়া (সঃ) মাদরাসা অফিসিয়াল কাজের জন্য অফিস রুমের চাবি চাইতে গেলে এবতেদায়ী মাদরাসা প্রধান শিক্ষক এজাজ আমম্মেদ ও ইউপি সদস্য আব্দুর রব চাবি দিতে অস্বীকার করে ।
এবিষয়ে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ জুলফিক্কার আলী গত ৬সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। জেলা প্রশাসক উক্ত বিষয়টির সুষ্ঠ তদন্তের জন্য তালা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেন।
এঘটনায় অভিযোগ করার কারণে স্থানীয় ইউপি ও এবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক এজাজ আহম্মেদের বিরুদ্ধে হাজরাকাটি মোহাম্মদিয়া (সঃ) মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জুলফিক্কার আলীকে হুমকি ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে।
এবিষয়ে ইউপি সদস্য আব্দুর রব তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,মদ্রাসাটি দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বন্ধ আছে, মাদরাসা বন্ধকালীন সময়ে ইসলামী ফাউন্ডেশনের দারুল আরকাম এবতেদায়ী মাদরাসা নামের একটি প্রকল্পটি প্রায় ৪ বছর ধরে সুনামের সাথে পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন জানান, মাদরাসার বিষয় নিয়ে তদন্ত চলছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।