সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় পরিবহন চাপায় পান ব্যবসায়ী নিহত | চ্যানেল খুলনা

তালায় পরিবহন চাপায় পান ব্যবসায়ী নিহত

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলায় কুমিরায় পরিবহন চাপায় পান ব্যবসায়ী সাত্তার শেখ (৩৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত পান ব্যবসায়ী সাত্তার শেখ তালার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের মৃত. শামসুর রহমানের ছেলে।
কুমিরা এলাকার আব্দুস সোবহান জানান, ভোরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে পান বিক্রি করতে পাটকেলঘাটা বাজারে যাচ্ছিলেন সাত্তার। পথিমধ্যে কুমিরায় এলাকায় মহাসড়কের উপর একটি পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শদ বলেন, অজ্ঞাতনামা একটি পরিবহনের চাপায় পান ব্যবসায়ী সাত্তার নিহত হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।