সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস খাদে, ২০ যাত্রী আহত | চ্যানেল খুলনা

তালায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী বাস খাদে, ২০ যাত্রী আহত

পাইকগাছা-খুলনা প্রধান সড়কের সাতক্ষীরা তালার ঘোষনগর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ১০ জনকে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে ৪ জনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাইকগাছা থেকে যাত্রবাহী বাস বরিশাল জ- ১১০০০৬ খুলনা যাওয়ার পথিমধ্যে বুধবার দুপুর তালার ঘোষনগর এলাকায় পৌছালে অপর একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের শিশু গাছসহ খাদে পড়ে যায়। এসময় কন্ড্রাকটরসহ যাত্রীদের অন্তত ২০ জন আহত হয়। যাদের ১০ জনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করলে গুরুতর অবস্থায় খুলনার কয়রা উপজেলার তরিকুল ইসলাম (৩৫), আমজেদ শেখ (৫০), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪২) ও একই উপজেলার রেহানা খাতুনকে (২৮) খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সকলের অবস্থা আশংকাজনক। এসময় বাসের চালক কপোতাক্ষ নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।