সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন | চ্যানেল খুলনা

তালায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরা তালায় নানা ধরণের কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
কেক কাটার পর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়, অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বরে বিকালে লাঠি খেলা, মসজিদ,মন্দির,গীর্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা,হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নিজস্ব ভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা, বঙ্গবন্ধুর উপরে তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।