সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন | চ্যানেল খুলনা

তালায় নানা আয়োজনে জন্মাষ্টমী উদযাপন

সাতক্ষীরা তালায় নানা আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের অন্যতম উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি-জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে তালায় গোপালপুর সার্বজন্নীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও মহান্দী দাশপাড়া মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে গীতাযোজ্ঞ, প্রার্থণা সভা, পূজা অর্চনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রাতে গোপালপুর সার্বজন্নীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পূজা উদযাপন পরিষদের সভাপতি ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ।

অন্যদিকে রাত ১০টায় মহান্দী দাশপাড়া মন্দিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু। এসময় উপস্থিত ছিলেন জাসদ নেতা দেবাশিষ দাস, গোস্বামী শিবু দাস,মহান্দী দাশপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রসেনজিৎ দাশ, সাধারণ সম্পাদক সুমন দাশ, দূজয় দাস, সুমন দাশ,লিঠন দাস, অজয় দাস প্রমুখ। এসব অনুষ্ঠানে সনাতন ধর্মীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন,দেশ করোনা জন্য দেশের সকল মানুষের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে একটায় প্রার্থনা করি দেশ থেকে মুক্ত হোক এবং সকল জন্য মঙ্গল কামনা করি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।