সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জোর পূর্বক ভাবে অন্যের জমি দখল | চ্যানেল খুলনা

তালায় জোর পূর্বক ভাবে অন্যের জমি দখল

চ্যানেল খুলনা ডেস্কঃ সাতক্ষীরা তালায় জোরপূর্বক ভাবে এনামুল হকের ৭ শতাংশ জমি দখল করে নিয়েছে প্রতিপক্ষর আজিজুল গংরা। এসময় এনামুলের স্ত্রীকে পিটিয়ে আহত করে গাছা-পালা কেটে সাবাড় করে দিয়েছে। সোমবার উপজেলা উথালী গ্রামে ঘটনাটি ঘটেছে ।
এঘটনায় তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানাযায়, উথালী গ্রামের মৃত ময়েজুদ্দীন শেখের ছেলে এনামুল হক পৈত্রিক সুত্রে সাবেক ৪১৯ দাগের ৬৮ শতাংশ জমির ভেতর থেকে ৪৮ শতাংশ জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। হঠাৎ সোমবার সকালে উথালী গ্রামের মৃত
আব্দুল গফুর শেখের ছেলে আজিজুর রহমান একদল দূর্বৃত্তদের সাথে নিয়ে এনামুল হকের ৪৮ শতাংশ জমির মধ্য থেকে প্রায় ৭ শতাংশ জমির গাছা-পালা কেটে সাবাড় করে দখল করে নেয়। এসময় এনামুল হকের স্ত্রী আসমা খাতুন তাদেরকে বাঁধা দিতে গেলে তাকে
পিটিয়ে জখম করে। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এনামুল হক জানান।
বিষয়ে আজিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি জানান, ৬৮ শতাংশ জমির মধ্য আমার ২৭ শতাংশ জমি আমার নামে রেকর্ড হয়েছে আমি সেই জমিতে দখলে আছি।
তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, এবিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।