সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় জাতীয় সমবায় দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” স্লোগানকে সামনে রেখে তালায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ এর আয়োজনে দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে তালা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম।
সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী।
এসময় বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু,অধ্যক্ষ আব্দুর রহমান, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধ অমল কান্তি ঘোষ,আইডিয়াল সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী প্রমুখ। অনুষ্ঠানে ১০ শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।