সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় চিকিৎসার জন্য সহায়তা চান মনজিলা বেগম | চ্যানেল খুলনা

তালায় চিকিৎসার জন্য সহায়তা চান মনজিলা বেগম

সাতক্ষীরার তালায় হার্ট ও থাইরয়েড সমস্যা নিয়ে বিনা চিকিৎসায় ধুঁকছে দুই সন্তানের জননী মনজিলা বেগম (৩২)। তিনি তালা উপজেলার সদর ইউনিয়নের জেয়ালা নলতা গ্রামের জেলে পল্লীর হতদরিদ্র মফিজুল নিকারীর স্ত্রী।

মফিজুল নিকারী জানান, দীর্ঘদিন হার্ট ও থাইরয়েড সমস্যায় ভুগছে তার স্ত্রী মনজিলা বেগম। বর্তমানে সে স্বাভাবিকভাবে কিছুই খেতে পারে না। জরুরি ভিত্তিতে তার হার্টের রিং প্রতিস্থাপনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। নিজের সম্বলটুকু হারিয়ে আর বিভিন্ন লোকের কাছ থেকে সহযোগিতা নিয়ে ভারতের এ্যাপালো হাসপাতাল থেকে একবার চিকিৎসা নেওয়া হয়। পরবর্তীতে যেতে গেলে প্রায় ৩ লক্ষ টাকার দরকার।

কিন্তু এক টাকা তার পক্ষে যোগাড় করা সম্ভব না। মাত্র ২ শতক জমির উপর জেয়ালা জেলে পল্লীতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন তিনি। এদিকে দিন দিন মনজিলার শারীরিক সমস্যা আরো অবনতি হচ্ছে। কিন্তু অর্থের অভাবে তার স্ত্রীর চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এমতাবস্থায় স্ত্রীর চিকিৎসার জন্য স্বামী মফিজুল নিকারী সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছেন। এজন্য তিনি ০১৭৩৫২৫৭০৪৯ মোবাইল নম্বরে অথবা হিসাব নং: ২০৫০৭৭৭০২১১৫০৫৪৬৭, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

এমপির বক্তব্যের সঙ্গে মিলছে না নতুন ফুটেজ, ‘নীলার বাড়ি’ নিয়ে বিতর্ক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।