সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় কেন্দ্রীয় পানি কমিটির বার্ষিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মোঃ রুহুল আমিন, আলাউদ্দীন জোয়ার্দার, মোঃ ময়নুল ইসলাম, মীর জিল্লুর রহমান, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, অধ্যাপক রেজাউল করিম, শেখ সেলিম আকতার স্বপন, সরদার ইমান আলি, জি এম শহিদুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সরদার রফিকুল ইসলাম, মশিয়ূর রহমান, শফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, কালিপদ মন্ডল, মোঃ হাসান আলী, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, জহুরুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, উত্তরণের ফাওজুল কবীর, মোঃ আলামিন মোড়ল প্রমুখ।
সভায় কপোতাক্ষ, শালতা, ভবদহ, বেতনা-মরিচ্চাপ অববাহিকায় নদী রক্ষার গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া সভায় বক্তারা বলেন, টিআরএম এর বিকল্প কোন পথ নেই। সরকারের বিডিপি-২১০০ পরিকল্পনাতেও এ অঞ্চলের টিআরএম এর পরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে। টিআরএম বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হবে বলে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।