সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় করোনা সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ | চ্যানেল খুলনা

তালায় করোনা সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:: সাতক্ষীরা তালায় এই প্রথম করোনা সন্দেহে দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই দুইজনই তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, খলিষখালী গ্রামে জনৈক সহকারী ডাক্তার(৪২)ও জনৈকা বৃদ্ধ মহিলা(৮৫) বেশ কয়েক দিন যাবৎ জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এ নিয়ে এলাকার জনমনে নানা প্রশ্ন ও গুজব ছড়িয়ে পড়লে তারা নিজ উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরকে ফোনে করে জানান।
মঙ্গলবার (৭এপ্রিল)সকালে তালা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা খলিষখালী তাদের বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে আসেন।
নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের জীবানূ আছে কিনা তা পরিক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তারে পাঠানো হয়েছে বলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়টি নিশ্চিত করেছেন ।
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার জানান,খবর পেয়ে মেডিকেল টিম নিয়ে নমুনা সংগ্রহের জন্য আমার তাদের বাড়ীতে গিয়েছিলাম। কভিড-১৯ এর নমুনা সংগ্রহ করে টেষ্ট করার জন্য সংশ্লিষ্ট দপ্তারে পাঠিয়েছি। তিনি বলেন, তারা দু’জনই এখন হোম কোয়ারন্টিনে আছেন। এ সময় তিনি সকলে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। এছাড়া স্বাস্থ্য কর্মীরা সবসময় আপনাদের পাশে আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,বিষয়টা আমি শুনেছি। আমি সাতক্ষীরা সিভিল সার্জানের সাথে এ বিষয়ে কথা বলেছি। তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এসময় তিনি আতঙ্কিত না হয়ে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য ইউনিয়নবাসীকে অনুরোধ করেছেন ।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।