সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত | চ্যানেল খুলনা

তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

সাতক্ষীরার তালায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৭ এপ্রিল (রবিবার) সকালে তালা উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেক্ষাপট বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বাকশিসের সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, কামরুল ইসলাম লাল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান সুবাস চন্দ্র সেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অনুষ্ঠানিকভাবে ঘোষণা ও শপথ গ্রহণ করেন। পরে ঐ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।