সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন | চ্যানেল খুলনা

তালায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজার উদ্বোধন

তালা প্রতিনিধিঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ”’বাজার যাবে আপনার দ্বারে”’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ভ্রামমাণ বাজার চালু হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলায় মোট ১৩ টি ভ্রাম্যমাণ বাজারের উদ্বোধন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ভ্রাম্যমান বাজার উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকতা শুভ্রাংশ শেখর দাশসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
তালা উপজেলার ১২ টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নে এ ভ্রামমাণ বাজার দেখা যাবে বলে উল্লেখ করেন উপজেলা কৃষি অফিসার।
প্রত্যেকটি ইউনিয়নে একটি এবং সদর ইউনিয়নে দুইটি ভ্রামমাণ বাজার কাজ করবে বলে জানান তিনি।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি ক্রয়ে বাজারে গমন নিরুৎসাহিত করতে এটি একটি অলাভজনক সামাজিক উদ্যোগ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।