সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় ইউএনও’র উপর হামলার ঘটনায় এক আসামী গ্রেফতার | চ্যানেল খুলনা

তালায় ইউএনও’র উপর হামলার ঘটনায় এক আসামী গ্রেফতার

চ্যানেল খুলনা ডেস্কঃ তালার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের উপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গৌরাঙ্গ রায় (৪০) তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা গ্রামের শ্রীকান্ত রায়ের পুত্র। শুক্রবার রাতে মাদরা এলাকার নিজ ঘেরের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, ২০১৯ সালের ৭ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসন নাগরিক সংলাপে জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে জলাবদ্ধতা নিরসনকল্পে সকল সরকারী জলাশয়ের নেট-পাটা অপসারণ করে জলাশয়গুলো উন্মুক্ত করার আদেশ দেন। সে মোতাবেক ৪ নভেম্বর তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন মাদরা ও বালিয়াদহ এলাকায় ইজারা বাতিল ঘোষিত খালগুলি উন্মুক্ত করার লক্ষ্যে নেটপাটা অপসারণের নেতৃত্ব দিচ্ছিলেন।
দুপুর দেড়টার পর তিনি মাদরা বালিয়াদহের মধ্যবর্তী খোবরাখালী খালের পার্শ্ববর্তী এলাকার পানি নিষ্কাশনের জন্য নেট-পাটা অপসারণে অভিযান পরিচালানা করেন। এ সময় ইউএনও খাল হতে নেটপাতা অপসারণ করতে নির্দেশ প্রদান করলে স্থানীয় সমীর কুমার দাশের লোকজন উক্ত কাজে বাধা প্রদান করেন।

এক পর্যায়ে তারা ইউএনও ও তার সঙ্গীদের ঘিরে ধরে অতর্কিত হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় ৬ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের গাড়ি চালক মোঃ রোকনুজ্জামন বাদী হয়ে ১১ জন ব্যক্তির নাম উল্লেখ পূর্বক ৯১ জনকে আসামী কে তালা থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৪। মামলার তিন মাস অতিবাহিত হলেও ধরা ছোয়ার বাইরে ছিলো হামলাকারীরা। অবশেষে শুক্রবার রাতে মামলার অন্যতম আসামী গৌরাঙ্গ রায়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে মামলার তদন্তকারী অফিসার তালা থানার এসআই প্রীতিশ রায়।

আরও পড়ুন- খুলনায় বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ ১ সন্ত্রাসী গ্রেফতার
এসআই প্রীতিশ রায় বলেন, ৬ নভেম্বর থানায় মামলা হওয়ার পর থেকে গ্রাম ছাড়া ছিলো উক্ত মামলার সকল আসামী। টানা তিনটি মাস ধরে অভিযান অব্যাহত রাখা হয় উক্ত এলাকায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সকালে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।