সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা | চ্যানেল খুলনা

তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। মঙ্গলবার ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম ও উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।