সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আমবাগান থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

তালায় আমবাগান থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় আছিয়া খাতুন (৩৩) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি ) সকালে মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সুরমান সরদারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, আছিয়া স্বামী পরিত্যক্ত হয়ে পিতার বাড়িতে থাকতেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে আছিয়া খাতুনকে বাড়ির পাশের এক আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ’র সুরাতহাল সম্পন্ন করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আছিয়া’র কিশোরী বয়সে বিয়ে হয়। কিছুদিন পর সে স্বামী পরিত্যাক্তা হয়। শনিবার সকালে এলাকাবাসী ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।