সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী, বাদী বিপাকে | চ্যানেল খুলনা

তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী, বাদী বিপাকে

সাতক্ষীরার তালায় আদালত থেকে জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকী সহ জমি দখলের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন আয়োজন করেন তালা উপজেলার খেশরা ইউনিয়নের দক্ষিন শাহপুর গ্রামের মৃত ঃ আতিয়ার রহমান গাজীর ছেলে সুজায়েত আলী গাজী ।
লিখিত বক্তব্যে তিনি জানান, হরিহরনগর মৌজার খতিয়ান নং-১১৩৯, ৯৫১০ দাগের ২৮ শতক জমি এবং হরিহরনগর/রাজাপুর মোজার নং- ১১৩৮ ডিপি, ৬২০৭, ৬২০৮, ৯৫০৯ দাগের ১. ৭৭ শতক জমি আমি শান্তিপুর্ণ ভাবে ভোগ দখলে থাকা অবস্থায় গত ১৮ এপ্রিল সকালে মটরচক বিলের জমি প্রতিপক্ষ আঃ মাজেদ গাজীর লোকজন জোর পূর্বক দখল করতে আসে। এ সময় আসামীরা আমি সহ আমার পুত্র শাহজালাল গাজী (২০) ও স্ত্রী রতœা বেগম (৪২)কে পিটিয়ে মারাত্বক জখম করে। আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তালা থানায় মাজেদ গাজী সহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি।
পরে আসামীরা সাতক্ষীরা আদালত থেকে জমিনে মুক্তি নিয়ে বাড়ী ফিরে এসে আমাকে মামলা তুলে নেওয়ার হুমকী সহ আমার ও আমার পরিবারকে জীবন নাশের হুমকী দিচ্ছে। এ ঘটনায় সুজায়েত আলী গাজী ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
তিনি আরও জানান, ইতিপূর্বে উক্ত ২ একর ৫ শতক জমি স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে আপোষ-বন্টন নামার ভিত্তিতে ভোগদখল থাকলেও সেটি প্রতিপক্ষরা অমান্য করে জবর দখলের পায়তারা করছে।
তিনি তার পরিবারের সকল সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের উর্দ্ধত্বন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।