সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতি | চ্যানেল খুলনা

তালায় আগুনে পুড়ে ৫ টি দোকান ভস্মীভূত! ১০ লক্ষ টাকার ক্ষতি

সাতক্ষীরার তালায় আগুন লেগে ৫টি মুদি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তালা সদরের ব্রীজ সংলগ্ন এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে, কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়রা জানান, হঠাৎ আগুনে জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত থানার সংবাদ দিলে তালার এসআই প্রীতিশ রায় ঘনটাস্থলে পৌছে তার নিজ উদ্যোগে তালা-পাইকগাছা সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারের পানির গাড়ি নিয়ে হাজির হন। এ সময় দ্রুত আগুন নিয়ন্ত্রের চেষ্টা করা হয়। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫ মিনিট পর উক্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার আগেই পুড়ে শেষ হয়ে যায় দোকানের মালামাল, টাকাসহ অন্যান্য জিনিসপত্র।
স্থানীয় ব্যবসায়ী ইউনুস শেখ জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে সবুজ নামে এক ব্যবসীয়র দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবুজ, সাইদুল, সোহাগ, আব্দুর কাদেরসহ ৫ জনের দোকন পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এদিকে তালা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জাকির হোসেনও ছুটে যান ঘটনাস্থলে। তিনি বলেন, আগুনে দোকান পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়ে গেলো।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, পুলিশ খবর শুনে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুন লেগে ৫টি দোকান পুড়ে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।