সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় অধিগ্রহণকৃত সহকারী শিক্ষকদের সমাবেশ ও স্বারকলিপি প্রদান | চ্যানেল খুলনা

তালায় অধিগ্রহণকৃত সহকারী শিক্ষকদের সমাবেশ ও স্বারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধিঃ জ্যৈষ্ঠতা তালিকা অনুযায়ী অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে ২০১৩ সালের গেজেট বিধিমালার আলোকে গ্রেডেশান হালনাগাদ প্রণয়ন করার দাবীতে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল
হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তালা বিভিন্ন উপজেলার অধিগ্রহণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে রবিবার সকালে শিক্ষক মোস্তাফিজুর রহমান তিতুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা শেখ ফরিদ আহম্মেদ,সমীর
বিশ্বাস,বিশাল কান্তি,রেখা কর্মকার, সাবিনা ইয়াসমিন,সোহরাব হোসেন প্রমুখ।
এ সময় শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, অধিগ্রহণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব আবুল কালাম আজাদ ২০১৩ সালের ৩১ জুলাই ২৭২ নং স্মারকে একটি বিধিমালা তৈরী করেন। যা
১/১/২০১৩ ডি১/৩১ গেজেট আকারে প্রজ্ঞাপন জারী করা হয়। এতে শর্ত থাকে অধিগ্রহনকৃত পূর্বের ৫০% কার্যকাল চাকুরী গননা করা হবে। জ্যৈষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশান হালনাগাদ তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্নসচিব খান নুরুল আমিন বরাবর জমা দেয়ার কথা বলা হয়। কিন্তু অতিব দুঃখ ও পরিতাপের বিষয় অধিগ্রহণকৃত শিক্ষকদের নামের তালিকা বাদ দিয়া পুরাতন সরকারী প্রাথমিক
বিদ্যালয়ের কিছু শিক্ষকদের হস্তক্ষেপে একক স্বার্থ উদ্ধারের প্রভাব খাটিয়ে অতিগোপনে পূর্বের দায়িত্ব প্রাপ্ত ৬১ জন প্রধান শিক্ষকের নিয়োগ বৈধতা পেতে পূর্বের ন্যায় অধিগ্রহণকৃত শিক্ষকদের বঞ্চিত করে গ্রেডেশান তালিকা প্রস্তুত করা হয়। শিক্ষকরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তারা অধিগ্রহণকৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে ২০১৩ সালের গেজেট বিধিমালার আলোকে গ্রেডেশান হালনাগাদ প্রণয়ন করার জোর দাবী জানান।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।