সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট | চ্যানেল খুলনা

তালার সুভাষিনী গ্রামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামে গভীর রাতে চুরি ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে (৮ জানুয়ারি) আব্দুর করিম খাঁর বাড়িতে সংঘটিত এই ঘটনায় দুর্বৃত্তরা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

আব্দুর করিম খাঁর ছেলে আমিনুর রহমান জানান, তিনি আবুল খায়ের কনজুমার ডিলার। বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটরসাইকেল পড়ে যায়। পরে বাড়িতে ফিরে তিনি ব্যবসার টাকা ২ লাখ ৮৫ হাজার টাকা এবং ধান বিক্রির ১ লাখ ১ হাজার টাকা ঘরে রাখেন। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা ঘরের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি খুলে নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি এফজেড মোটরসাইকেল নিয়ে যায়। সকালে স্ত্রীর কান্নার শব্দে ঘুম ভেঙে উঠে তিনি চুরির বিষয়টি জানতে পারেন।

পরিবারের আরেক সদস্য ময়দুল ইসলাম জানান, তিনি রাতে বাজারের একটি চায়ের দোকানে চা খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়ায় ঘটনার সময় কিছুই বুঝতে পারেননি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।