সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তালার খলিলনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭নং বিট পুলিশিং আয়োজনে গত বৃহস্পতিবার বিকাল ৫টায় খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন। তালা থানা পুলিশের এসআই আবু কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কোহিনুর বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, খলিলনগরের মানুষ শান্তি প্রিয়। এই ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনার সন্তান মোবাইলে খারাপ কোন কাজের সাথে যুক্ত হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। জনগণের সেবায় পুলিশের দরজা সব সময় খোলা। অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোহাম্মদ সাজ্জাদ হোসেন ইভটিজিং, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিতে তিনি তার ফোন নম্বর (০১৩২০-১৪২১৫৪) উপস্থিত ইউনিয়নবাসীর মাঝে ছড়িয়ে দেন। এ সময় তিনি তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। অতিথিরা তাদের বক্তব্যে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ফ্যান, মটরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আসবাবপত্র চুরি, মোবাইল ফোনে যুবকদের জুয়া খেলায় আসক্তি, ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষার উপরে গুরুত্বআরোপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।