সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালার কাশিদহ বিলে সরকারি খাল দখল করে মৎস্য চাষ | চ্যানেল খুলনা

তালার কাশিদহ বিলে সরকারি খাল দখল করে মৎস্য চাষ

তালা অফিসঃ তালা উপজেলার মাগুরা ইউনিয়নের কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। খাসের খালটি উন্মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন এলাকাবাসি।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা মৌজার কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দিয়ে আশে পাশের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশিত হয়। খালের দুধার দিয়ে অসংখ্য মৎস্য ঘের রয়েছে । মৎস্য ঘেরের মালিকরা ঘেরে পাশের খালের অংশ দখল টপ ঘেরে পরিণত করেছে। ফলে কালভার্ট বন্ধ থাকায় খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে পরিদর্শনে গেলে এলাকাবাসি জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল জাঙ্গাল খালটি জবর দখল করে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছে । এলাকাবাসির অভিযোগ, মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হায়দার আলী, হাবিব শেখ, একই এলাকার মোস্ত শেখ, নাদিম শেখ, বাবু শেখ, সবুর শেখ, আফাজ উদ্দীন শেখ নিজেদেরকে প্রভাবশালী দাবী করে এলাকার মানুষ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে
জোরপূর্বক খালের কালভার্ট বন্ধ করে মৎস্য চাষ করে আসছে । এবিষয়ে রঘুনাথপুর গ্রামের জাকির শেখ তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সরকারি জাঙ্গাল খাস খালটি উন্মুক্ত করার জন্য এলাকাবাসির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার খলিষখালী ইউনিয়ন ভূমি অফিসকে বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন।
এব্যাপারে খলিষখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । খুব দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।