সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি | চ্যানেল খুলনা

তালায় স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন।

এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা দায়িত্বপ্রাপ্ত নাজমুন নাহার বলেন, শুক্রবার উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের এর স্কুলছাত্রীর (১৬) বিয়ের আয়োজন ছিল। এ ব্যাপারে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে হাজির হন তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিৎ ঘোষ,সরুলিয়া ক্লাবের সংগীত শিক্ষক টুম্পা বিশ্বাস এবং পাটকেলঘাটা থানার পুলিশের একটা টিম।

এ সময় উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং ঐ ছাত্রীর বাবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

সাতক্ষীরায় হার্ডওয়্যারের দোকানে পাওয়া গেলো অজগর

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

তালায় আত্মসাৎকৃত বীমার টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন

তালায় কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, কাজ না করেই বিল তুললেন মেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।