সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় স্কাউটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউট সাতক্ষীরার তালা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। প্রভাষক গাজী আসাদুরজ্জামানের পরিচালনায় অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ শেখ মাহমুদুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাঃ মোশারাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ হোসেন, স্কাউট তালা উপজেলা শাখা বিদায় সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

ত্রি-বার্ষিক সম্মেলন পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট তালা উপজেলা শাখার সভাপতি শেখ মো. রাসেল, সহ-সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম। আগামী ৩ বছর কমিটি পরিচালনার জন্য সহ-সভাপতি প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান,আব্দুর রাজ্জাক, রেহেনা আক্তার,কোষাধ্যক্ষ জাকির হোসেন, সম্পাদক আমিনুর রহমান,যুগ্ম-সম্পাদক শেখ আনিচুর রহমান, গ্রæপ সভাপতি আলমগীর হোসেন,মো. শাহাজান আলী, শেখ ফরিদ উদ্দীন,অজয় কুমার মন্ডল ও কমিশনার মো.আমিনুর রহমানকে সদস্য নির্বাচিত করে নাম ঘোষণা করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।