সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি | চ্যানেল খুলনা

তালায় সাসের ক্ষুদ্রঋণ গ্রাহকদের অংশগ্রহণে গণশুনানি

ক্ষুদ্রঋণ খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর গ্রাহকদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর ) সকালে সাসের প্রধান কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এমআরএ নির্বাহী পরিচালক মোঃ নূরে আলম মেহেদী।

সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমআরএ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।

এমআরএ যুগ্ম পরিচালক প্রদীপ কুমার ঘোষ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাসের কর্মকর্তা খান মোঃ শাহ আলম, গোলাম ফারুক, উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা এ এস এম মুজিবুর রহমান, শিক্ষক গোলাম মোস্তফা,স্বপন কুমার মিত্র,সাংবাদিক সেকেন্দার আবুজাফর বাবু, ঋণ গ্রহণকারী কাকলি মন্ডল,পাপিয়া সুলতান,আব্দুল আহাদ,বিল্লাল হোসেন,আমিনুর ইসলাম,আনোয়ারা বেগম প্রমূখ।

গণশুনানিতে ক্ষুদ্রঋণ গ্রহণের মাধ্যমে গ্রাহকগণ কীভাবে তাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করেছেন তা বর্ণনা করেন। গ্রাহকদের জন্য এমআরএ কর্তৃক চালুকৃত (হটলাইন নম্বর ১৬১৩৩) প্রবর্তনের উদ্যোগ গ্রহণের জন্য তারা এমআরএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।