সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা | চ্যানেল খুলনা

তালায় শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ৮ম বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরা তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৩-২০২৪ অর্থ বছরের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে তালার শাহাপুর সিরাজউদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম।

তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন মিত্রের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, পরিচালক অধ্যাপক মুজিবুর রহমান, সাইদুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আজিজুর রহমান, তালা অফিসের উপজেলা ব্যবস্থাপক মোঃ রেজোয়ান হোসেন প্রমুখ।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রভাষক ওবায়দুর রহমান, প্রভাষক স্বন্দীপ ঘোষ, প্রধান শিক্ষক সূর্য্য পাল, মোঃ ইমদাদুল হক প্রমুখ। দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।