সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতি পূজা মন্ডপের অনুকুলে সরকারী সহায়তা প্রদান

oplus_0

সাতক্ষীরার তালায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে প্রতিটি পূজা মন্ডপের অনুকুলে সরকারী অনুদান বিতরণ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ১৯৬ টি পূজা মন্ডপের অনুকুলে ৫০০ চাল প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন।

বক্তব্য রাখেন, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম, পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র সারধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, তালা উপজেলা জামায়াতে ইসলামী’র আমির মাওঃ শফিদুল্লাহ, আনছার ভিডিপি কর্মকর্তা শিরিনা খাতুন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেষ দেবনাথ, খলিসখালী ইউপি চেয়ারম্যান সাবির হোসেন প্রমুখ।

এসময় তালা উপজেলার ১৯৬ টি পূজা মন্ডপের মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তরা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের জলাবদ্ধতার কারণে পূজায় চলাফেরা করতে সমস্যা হতে পারে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী খুব কঠোর থাকবে। শারদীয় দূর্গোৎসব যাতে সকলে মিলে ভালো ভাবে করা যায় সে জন্য সকলকে সচেতন হতে হবে। সরকারী নির্দেশনা মোতাবেক সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। প্রতিটি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা এ কাজে সহযোগীতা করবেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।