সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ | চ্যানেল খুলনা

তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

তালা উপজেলার ৩৭ নম্বর ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্তের বিরুদ্ধে দুর্নীতি, সরকারি সম্পত্তি বিক্রি এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান উদ্দীন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের সময় তিনটি বড় আকারের মেহগনি গাছ কেটে বিক্রি করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকার বেশি। ওই অর্থ প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, ঘোনা পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। এর ফলে ব্যবহৃত বিদ্যুতের বিল সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়েছে, যার পরিমাণ লক্ষাধিক টাকা বলে অভিযোগকারীর দাবি।

অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণকাজেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

অভিযোগকারী বিষয়গুলো সরেজমিনে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ দত্ত বলেন, তদন্ত হোক। তদন্তেই সব সত্য বেরিয়ে আসবে। আমি কোনো গাছ কাটিনি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সন্তোষ কুমার মণ্ডল বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষায় ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

সাতক্ষীরায় মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরায় বড় কাকিমাকে হত্যার অভিযোগ ভাইপোর বিরুদ্ধে

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।