সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার আভিযোগে আটক ১ | চ্যানেল খুলনা

তালায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার আভিযোগে আটক ১

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রওশন আলী (৫৪) নামের এক চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ। সে উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা।

প্রতিবন্ধী স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৩ টার দিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া ঐ প্রতিবন্ধী শিশু (১৪) প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। কিন্তু প্রাইভেট শিক্ষক ঐ দিন না পড়ানোর কারণে সে একা বাড়িতে ফিরছিল। এ সময় গনেশপুর বাজার পর্যন্ত আসলে তার প্রতিবেশি দাদা সম্পর্কের চায়ের দোকানদার রওশন আলী খাবার কিনে দেওয়ার নাম করে বাজারের পিছনে একটি পোল্ট্র খামারের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে লোকজন এসে ঐ শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুর

পিতা পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ করলে ঐ রাতেই চা ব্যবসায়ী রওশন কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

পরবর্তীতে ঐ শিশুর মা বাদী হয়ে রওশন আলীর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং ০৭, তারিখ:২৩/০৫/০২৫।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাঈনুদ্দীন জানান, ঘটনার অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামীকে রাতেই আটক করা হয়েছে। বাকি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।